গোমস্তাপুরে মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৫:৪৮ পিএম
গোমস্তাপুরে মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টুটুল আলী (৪৮) নামে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টুটুল উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামোকাঞ্চলতলা গ্রামের বাসিন্দা এমাজ আলীর ছেলে। গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাকিল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, সকালে গ্রামের লোকজন তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনার বিষয় বোয়ালিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলকে অবহিত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে টুটুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।  এরআগে রাতে টুটুল নেশা করে স্ত্রীর সঙ্গে কথার বিরোধ করেন। একপর্যায়ে সে হাসুয়া দিয়ে স্ত্রীকে মারতে গেলে ভয়ে সে মেয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে রাতে ফাঁকা বাড়িতে নিজ ঘরের গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা আরোও জানান ট্টুুলের মাথার সমস্যা ছিল। সে নেশা করতো।  এ ঘটনার বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাকিল হাসান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে টুটুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি তদন্ত জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে