গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, পৌনে ৮ ঘন্টার পর ট্রেন চলাচল শুরু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৫:৫৯ পিএম
গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, পৌনে ৮ ঘন্টার পর ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহর গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুইটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে নিয়োজিত হয়ে বিকাল পৌনে ৫টায় সমাপ্তি করেন। পৌনে ৮ ঘন্টার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। বিকাল সাড়ে ৫টায় দিকে জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগিগুলো নিয়ে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। 

এদিকে দুপুর ১ টা ২৫ মিনিটে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুইটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেন রিলিফ কর্মীরা। শুক্রবার (৭ আগস্ট) সকাল অনুমান ৯টা ২৭ মিনিট দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোডস্থ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ ৪টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ফলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস কাওরাইদ ষ্টেশনে, মহুয়া ট্রেন শ্রীপুর ষ্টেশনে আটকে আছে।  বৈরী আবহাওয়া মধ্যে ট্রেনে আটকে পড়া হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগে শিকার হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে