শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০১:০৭ পিএম
শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা

রুপালি মৎস্যে স্বনিভর দেশ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে  সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা উদ্বোধনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ রহমান।   উপজেলা মৎস্য কর্মকতা ইমরান হোসেনের পরিচালনায়   বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কৃষি সম্প্রারন কর্মকতা অভিজিৎ রায়, উপজেলা  প্রাণী সম্পাদ কর্মকতা ডঃ রাসেল আহমেদসহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে