সৈয়দপুর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০১:০৯ পিএম
সৈয়দপুর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর উপজেলা শাখার বহুল প্রতীক্ষিত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মাহামুদুল হাসান সুমনকে সভাপতি এবং মো. নাঈম তানজিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদল এ কমিটির অনুমোদন দেয়। দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে অধীনস্থ ইউনিটগুলোর কমিটি কার্যকর করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দলের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সৈয়দপুরে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে