মেহেরপুর শহরে নছিমন- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০২:৫৯ পিএম
মেহেরপুর শহরে নছিমন- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

মেহেরপুর শহরের মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানিক টাওয়ারের সামনে নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী রোকেযা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

আপনার জেলার সংবাদ পড়তে