গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ১২:৫৩ পিএম
গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে গজারিয়া থানাধীন জামালদী ফুটওভার ব্রিজের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারুল ভূসিয়া গ্রামের আমজাদ মিয়ার ছেলে। আহতরা হলেন, পিকআপ চালক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের নুরুজ্জামানের ছেলে রুমান আলী রনি (২৫) এবং চালকের সহকারী নিহত তোতা মিয়ার ভাই সোহাগ (৩৫)।

আপনার জেলার সংবাদ পড়তে