গাংনীতে যৌক্তিক বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০২:৫০ পিএম
গাংনীতে যৌক্তিক বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ১০০ জন কীটনাশক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বালাইনাশকের সঠিক ও যৌক্তিক ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী,উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান ও সরকারি কমিশনার ভূমি নাবিদ হোসেন।

বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে নির্ধারিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। প্রশিক্ষণে অংশ নেওয়া কোদালকাটি গ্রামের কীটনাশক ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কীটনাশকের ব্যবহার বিক্রয় ও আইন-কানুন সম্পর্কে ব্যাপক ধারণা হয়েছে। তবে এই প্রশিক্ষণ আগে হলে অনেক কিছু জানা সম্ভবত। হেমায়েতপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন এ ধরনের প্রশিক্ষণ কীটনাশক ব্যবসায়ীদের যত্রতত্র কীটনাশক বিক্রি বন্ধ ও কৃষিতে কীটনাশক যৌক্তিকভাবে ব্যবহার করার পরামর্শ দিতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে