চাটমোহরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম
চাটমোহরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে মাদকদ্রব্য ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হিলফুল ফুজুল মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে হরিপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,হিলফুল ফুজুল মানবসেবা ফাউন্ডেশনের  সভাপতি আরিফুল ইসলাম,হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম,জামায়াতে ইসলামীর হরিপুর ইউনিয়নের নায়েবে আমীর মওলানা মোঃ ড.মোঃ সিরাজুল ইসলাম,মুফতি মওলানা মোঃ রেদোয়ানুল ইসলাম,হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হোসেন টুটুল,রফিকুল ইসলাম,শাকিব হোসেন,মোঃ জুয়েল রানা,ইমরান হোসেন,আফরিক হোসেন রাকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়া ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে