হাজীগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০২:০২ পিএম
হাজীগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। জুলুছে নেতৃত্ব দেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের শাহজাদা আওলাদে রাসুল সাইয়েদ মাখদুম শাহ আল-মাদানী। সোমবার (২৪ আগস্ট ২০২৬) এই জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ জোহর দরবার শরীফ থেকে জুলুছ বের হয়। জুলুছটি হাজীগঞ্জ পূর্ব বাজার পর্যন্ত গিয়ে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। পথিমধ্যে বিশ্বরোড মোড়ে সংক্ষিপ্ত দোয়া মুনাজাত করেন সাইয়েদ মাখদুম শাহ। সবশেষে দরবার শরীফ মসজিদে মিলাদ কিয়াম এবং তবররুক বিতরণ করা হয়। এই জুলুছে শত শত নবী প্রেমিক সুন্নী মুসলমান অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে