কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন’ উপজেলা শাখার আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় আলহাজ্ব মো. শাহাজাহান আলীকে সভাপতি এবং এস এম কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে রাজারহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. শাহাজাহান আলীকে সভাপতি ও এস এম কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যের তিন বছর মেয়াদি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের নেতারা জানান, রাজারহাট উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ করে তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই নবগঠিত সংগঠনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে সদস্যদের কল্যাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকা-েও সংগঠনটি সম্পৃক্ত হবে।