দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০১:৫৮ পিএম
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিদ্যালয়ের মাঠে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নৈপূন্য ও দৃষ্টিনন্দন খেলায় উপচেপড়া দর্শকদের মাতিয়ে তোলে। দর্শকদের মূহুর্মূহু হাততালি ও শিক্ষার্থীদের তুমুল উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল খেলায় ১ম খেলায় ষষ্ঠ শ্রেণিকে হারিয়ে সপ্তম শ্রেণি  এবং দ্বিতীয় খেলায় দশম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণি বিজয় হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আকবর হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার,  দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহের এবং স্থানীয়  রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে