মেলান্দহে ঈদ-এ-মিলাদুন্নবী (স) পালিত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:১৩ পিএম
মেলান্দহে ঈদ-এ-মিলাদুন্নবী (স) পালিত

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স) পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মহানবী (স)’র জীবন-কর্মের উপর আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ইউএনও জিন্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন।

বিষয় ভিত্তিক আলোচনা করেন-জামালপুর ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ মডেল মসজিদের ইমাম-খতিব মুফতি জাহিদুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম মাও. জোবায়ের আহমাদ।

দিবসটির তাৎপর্য এবং বাস্তবতার উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, ওলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, পৌর জ ামাত আমির মোহাম্মদ আলী ফারাজী এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে