কুড়িগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৪:৪৯ পিএম
কুড়িগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন

কুড়িগ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সভাপতিত্ব করেন।  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাও: নিজাম উদ্দিন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাও:মো: আব্দুল হামিদ, এবি পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজুল হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে আকতার আহসান মাদরাসার মুহতামিম মাওলানা মো: হাফিজুর রহমানের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে