বাজিতপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ পিএম
বাজিতপুরে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয়-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কবির আলম শাহ এর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবী করিম (সা.) এর জীবনী নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। এসময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য সিদ্দিকুর রহমান লিটুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে হামদ, নাত ও কুইজ প্রতিযোগীতায় প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। সবিশেষে নবি করিম (সা.) এর জীবনী নিয়ে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে