ইসলামপুর টেংরাকুড়া নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী এলাকাবাসীর

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ পিএম
ইসলামপুর টেংরাকুড়া নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী এলাকাবাসীর

ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী। পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোট প্রয়োগে নানা বাধা বিপত্তির মুখে তারা ভোট প্রয়োগ অনীহার মুখোমুখি হয়ে আসছেন। দীর্ঘ পথ পড়ি দিয়ে বয়বৃদ্ধ বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ভোটারদের ভোট কেন্দ্রে যাতায়াত দূর্ভোগ কমাতে অবাধে ভোট প্রয়োগ নিশ্চিত করতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের দাবী জানিয়েছেন এলাকাবাসাী।

৫২২ স্থানীয়দের অভিযোগ,স্বাধীনতার পর থেকে প্রায় ৬ কিলো মিটার পথ পায়ে হেঁটে গাইবান্ধা ইউনিয়নের ১নং ওয়ার্ড চরদাদনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এসে  ভোটারদের ভোট প্রয়োগ করতে হয়েছে। যা বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী ভোটারদের কষ্টসাধ্য ছিল। বর্তমানে ভোট কেন্দ্রটি ভাগ হয়ে ২ কিলোমিটার দুরত্বে তেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছ যাহা যাতায়াত করা খুবই কষ্টকর। অথচ টেংরাকুরা আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা উপযোগী এবং টেংরাকুড়া গ্রামে পর্যাপ্ত ভোটার ৭শত ৭৯জন । আরেকটি নতুন কেন্দ্র হলে এখানে তিন গ্রামের ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ছানোয়ার হোসেন আবেদালি জয়নাল রহিমা খাতুন বলেন, আমাদের এলাকায় প্রায় ৮শত ভোটার রয়েছেন।অনেক গর্ভবতী নারী,বয়স্করা দূরে ভোট দিতে কস্ট হয়। তাই টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভোটকেন্দ্র স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান ভূইয়া বলেন, ‘আমরা এলাকা পরিদর্শন করেছি। জেলা কার্যালয়ে ইতিমধ্য শুনানী হয়েছে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এলাকা অভিজ্ঞ সুধীমহলের দাবি নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের এমটাই মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে