ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিজান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগের তিন জনকে আটক করেছে।তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন কালীগঞ্জ পৌরসভার নদীপাড়া এলাকার রিফাত হোসেন ও রমজান আলী মনোহরপুর গ্রামের কাজীম হোসেন। এদের মধ্যে রিফাত ও রমজান ছাত্রলীগের ও কাজীম হোসেন আওয়ামী লীগের সদস্য ছিলেন।পুিলশ জানান, শুক্রবার ফজরের নামাজের পর কালীগঞ্জ মেইনবাস ষ্টান্ড থেকে মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। অবশেষে পুলিশ এঘটনায় অভিজান পরিচালনা শুরু করে।
কালীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন,নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল করে তারা নাশকতা পরিবেশ সুষ্টি করছে এ কারনে তাদের কে আটক করা হয়েছে।তাদের ৩ জন কে গ্রেফতার দেখিয়ে নাশকতার মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।