পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা: আটক বাস চালক

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৩:১২ পিএম
পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা: আটক বাস চালক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় সাইফুল (২৬) নামে এক চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়েছেন। 

ঢাকা মহানগর পুলিশ জানায়, পথচারীকে চাপা দেওয়ার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে বাসটির পিছু নেন। পরে শনির আখড়া এলাকায় চালকসহ বাসটি আটক করা হয়। আটক চালকের নাম মো. সাইফুল (২৬)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আটক চালক ও বাসটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

আপনার জেলার সংবাদ পড়তে