নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজন এবং হেক্স/ইপা’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি, ব্যবস্থাপনা ও দুর্যোগের সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব-উল-আলম, উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, মেডিকেল অফিসার খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তার রীতা রাণী পাল, মান্দা ফায়ার সার্ভিস লিডার শফিউর রহমান, ডাসকোর প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।