বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবুগঞ্জবাসীকে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের শুভেচ্ছা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৩১ আগস্ট, ২০২৬, ০২:৫৫ পিএম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০২:৫৫ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবুগঞ্জবাসীকে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলাবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য, দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।

ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। বাবুগঞ্জের সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

আগামী দিনের রাজনৈতিক পথচলা প্রসঙ্গে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, বাবুগঞ্জের মানুষ যদি আমাকে তাদের পাশে থাকার সুযোগ দেন, তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। উন্নয়ন, জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাবুগঞ্জ গড়ে তোলাই আমার লক্ষ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ত্যাগ, শৃঙ্খলা, ঐক্য ও মানুষের প্রতি ভালোবাসাই হবে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক অঙ্গনে ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে জনসম্পৃক্ত, সাহসী ও কর্মীবান্ধব নেতা হিসেবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে তাঁর বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড ভূমিকা রেখেছে। আগামী দিনে বাবুগঞ্জ উপজেলা পর্যায়ের নেতৃত্বে তাঁর আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও রয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

আপনার জেলার সংবাদ পড়তে