ময়মনসিংহে অটো রিকসা চালক চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও্ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ (২৫), সে শহরতলীর মধ্য বাড়েরা এলাকার জয়নালের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন, একই এলাকার আব্দুস সামাদের ছেলে তোফায়েল আহমেদ নাসিম (২১) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে শাকিল (২২)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৫০ হাজার করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে অটো রিকসা চালক নাজিম উদ্দিন নিজের অটো রিকসা চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাতে প্রচুর কুয়াশা পড়ায় অল্প দূরত্বের পথও দেখা যাচ্ছিল না। ওই সময় আসামিরা নাজিম উদ্দিনের পথরোধ করে তাকে হত্যা করে অটো রিকসাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় নাজিম উদ্দিন আত্ন চিকৎকার করতে থাকলে গ্রামের লোকেরা এগিয়ে যায়। ছিনকাইকৃত অটো রিকসাটি চালিয়ে যাওয়ার সময় আসামি পলাশকে গ্রামবাসী আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে পলাশের কাছ থেকে পাওয়া তথ্যে অপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।এ মামলা রাষ্ট্রপক্ষের পিপি আক্রাম হোসেন বলেন, এ মামলার রায়ে সন্তুষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানাই। মামলার বাদী নাসির উদ্দিনও এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।