শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়।(৩১ আগস্ট) সোমবার
সকাল ১১ টা বিদ্যালয় প্রধান শিক্ষক কার্যালয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার কাইয়ুম খান, সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মো: বশির উল্লাহ । সভার শুরুতে নতুন সভাপতি ইঞ্জিনিয়ার কাইয়ুম খান বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তীতে স্বাগত বক্তব্যে সভাপতি বালুয়াকান্দি ডা: আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালনা পর্ষদের সাথে শিক্ষক ও কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মো: বশির উল্লাহ।
শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো: রফিকুল ইসলাম শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো: সাইফুল ইসলাম খান সদস্য এডহক কমিটি
মোজাম্মেল হক মুন্না সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা যুবদল।
দেওয়ান হারুন অর রশিদ, আবায়ক বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি।
খন্দকার মো: জালাল দিমু, আহবায়ক গজারিয়া থানা যুবদল। মো: তোফাজ্জল হোসেন, সদস্য সচিব কৃষকদল। রাজিয়া সুলতানা আইবি, সভাপতি মহিলা দল। মোহাম্মদ ফজলুল হক নয়ন, সাবেক সদস্য অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারী বিদ্যাপীঠের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, আজ আমাদের প্রথম সভায় আমরা পরিচিতি পর্ব এবং আগামীতে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। সর্ব প্রথমে আমরা স্কুলের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে চাই।