আশাশুনির দরগাহপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৮:২০ পিএম
আশাশুনির দরগাহপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলে  ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত গরিব ও অসহায় রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। 

সকাল ৯ টা থেকে নাম রেজিস্টেশন, ফ্রি চিকিৎসা প্রদান ও ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষাসহ ফ্রি ব্যবস্থাপত্র প্রদান এবং ঔষধ ও চশমা স্বল্প মূল্যে প্রদান করা হয়। বাছাইকৃত অপারেশনের রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হবে। পরে রোগিদরকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক শেখ আসাদুজ্জামান মুকুলের সার্বিক সহযোগিতা এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন, দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল। এই সময় প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, দরগাহপুর ইউপি সদস্য মোঃ আবুল কালাম গাজী এবং গ্রামীণ চক্ষ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান (এমবিবিএস)। 

আপনার জেলার সংবাদ পড়তে