কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০২ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০২ পিএম
কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় বিএনপি সরকারের ছয় মাসের বিভিন্ন সফলতা ডিসপ্লে বোর্ডে তুলে ধরা হয়। এতে ছিলো কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান। 

শোভাযাত্রা শেষে কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু,  পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে