প্রশাসনের অবহেলায় আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে এখনো টোল আদায়ের সাইন বোর্ড লাগানো হয়নি নেই

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২১ পিএম
প্রশাসনের অবহেলায় আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে এখনো টোল আদায়ের সাইন বোর্ড  লাগানো হয়নি                       নেই

আটোয়ারী উপজেলার বৃহৎ হাট ফকিরগঞ্জ বাজারে এখনো টোল আদায়ের সাইনবোর্ড টাঙ্গানো হয়নি। ইজারাদারের লোকজনেরা প্রতিটি সেক্টর হতে অতিরিক্ত টোল আদায় করছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গত দুই বৎসর যাবত উপজেলার মাসিক  আইনশৃঙ্খলা মিটিং সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের বারবার বলা হলেও অজ্ঞাত কারণে  প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ইজারাদারের অতিরিক্ত টোল আদায় করা বন্ধ করার দাবিতে, ফকিরগঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতা সহ এলাকার সুধীজনদের, প্রশাসনের নিকট একটাই দাবি,  বাজারের কিছু জায়গায় “ দৃশ্যমান স্থানে “ দ্রুত  টোল আদায়ের সাইনবোর্ড টাঙ্গানো জরুরী প্রয়োজন । 

আপনার জেলার সংবাদ পড়তে