ভৈরবে দরজাবদ্ধ ঘরে মিলল শ্রমিকের পচা লাস

এফএনএস (আদিল উদ্দিন আহমেদ; ভৈরব, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৩ পিএম
ভৈরবে দরজাবদ্ধ ঘরে মিলল শ্রমিকের পচা লাস

কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের কমলপুর থেকে মোঃ সুলাইমান (৪৫) এক নির্মাণ শ্রমিকের লাস উদ্ধার করেছে পুলিশ। তার পিতার নাম: মৃত আব্দুর রশিদ। পুলিশ লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাস ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার কিশোরগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সুলাইমান মিয়া তার স্ত্রী  শিখা বেগম ও একমাত্র মেয়ে হীর-মনিকে নিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামে শুশুরের বাড়িতে একটি অনুষ্ঠানে বেরাতে যায়। অনুষ্ঠান শেষ করে সুলাইমান মিয়া ঐদিন সন্ধ্যায় তার নিজ বাড়িতে চলে আসে। তার স্ত্রী ও একমাত্র মেয়ে শশুরবাড়িতে থেকে যায়। 

সোমবার (৩১আগষ্ট) বিকেলে সুলাইমানের টিনের ঘরের সামনে মশা-মাছি ও দুর্ঘন্ধ ছড়িয়ে পড়লে আশে পাশের লোকজনের নজরে আসে। প্রতিবেশিরা দেখতে পাই ঘরের দরজা তিন-চারদিন যাবৎ বন্ধ রয়েছে। সন্দেহ হলে থানায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সোমবার বিকাল ৫ টায় দরজা ভেঙে দেখতে পাই সুলাইমান ঘরের ধরনার সাথে গামছা গলায় বেধে ঝুলে আছে। পুলিশ ধারণা করছে তিন-চারদিন আগে মারা যায় সে, কারণ লাস কিছুটা গলে পচেঁ দুর্ঘন্ধ ছড়াচ্ছিল। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরে ঘরের দরজা ভেঙে তার লাস গামছায় ধরনার সাথে ঝুলে থাকা অবস্থায় দেখতে পাই। আসলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। লাস ময়নাতদন্তের জন্য আজ মঙ্গবার সকালে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । 

আপনার জেলার সংবাদ পড়তে