সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৭ পিএম
সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরের তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশ থেকে কোহিনুর বেগম (৩৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় বিলের পানি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

​নিহত কোহিনুর বেগম সাতক্ষীরা সদরের খেলারডাঙগী এলাকার মনসুর আলীর মেয়ে। ​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পাশের একটি রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে গিয়ে বিলের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয় ভ্যানচালক শরিফুল ইসলাম। বিষয়টি তিনি ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। পরে কালো বোরকা পরিহিত ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

​ঘটনাস্থল থেকে পুলিশ একটি অ্যান্ডরয়েড মুঠোফোন উদ্ধার করেছে। ​সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে

আপনার জেলার সংবাদ পড়তে