সুজানগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২০ পিএম
সুজানগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগরেও মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টায়  সুজানগর পৌর পেঁয়াজ বাজারে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ্ব, বিএনপি নেতা জিএম মন্জুরুল হক, কামাল হোসেন বিশ্বাস, নাদের হোসেন, জসিম উদ্দিন বিশ্বাস ও উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত নেতা-কর্মীদেরকে সকল প্রকার মত

পার্থক্য ভুলে বিএনপিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা গাজী মাজহারুল ইসলাম। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উক্ত পেঁয়াজ বাজার এলাকায় বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। 

আপনার জেলার সংবাদ পড়তে