দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুসের
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর কুষ্টিয়া থেকে একমাত্র বিএনপি দলীয় নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃশামীম রেজা মোল্লা,দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশেরআলী সবুজ,অধ্যাপকুর রহমান, বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক মাহবুব লস্কর, আসিফ রেজা শিশির মোল্লা, মোঃ রাশেদুল হক শামীম, বেনজির আহমেদ বাচ্চু, মনি লস্কর, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল।
প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির চেয়ারম্যান,প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি স্থান পায়। পাশাপাশি জাতীয় পতাকা, দলীয় প্রতীক ওবেলুন দিয়ে অনুষ্ঠানস্থল সাজানোহয়। বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয় দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে।