দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। বর্তমানে চারদিনে ম্যাচ খেলছে দুই দল। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ মিঠুন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। এছাড়াও দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন মাহমুদুল হাসান জয়রা। সঙ্গে আছেন সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানরা। বোলিং বিভাগে রয়েছেন রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, আল ফাহাদ, সাইফউদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজারা। ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’। এরপর ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় ম্যাচ এবং ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে স্কোয়াড-
তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।