গ্রামের ছেলেরাও পারে সেটা দেখিয়ে দিল চিকিৎসক হয়ে সাদিব হাসান পলক।সাদিব ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের মোঃ আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। সাদিব হাসান পলক সফলতার সঙ্গে গইইঝ ডিগ্রি অর্জন করেছেন।
জানা গেছে সাদিব হাসান লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় এচঅ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুরে ভর্তি হয়ে সেখান থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে। এ ব্যাপারে সাদিক হাসান পলক জানান আমি মানুষের সেবা করার জন্যই এমবিবিএস ডিগ্রী অর্জন করেছি। চিকিৎসক হিসেবে সমাজের অসহায় মানুষের সেবা করা হবে আমার কাজ।