লৌহজংয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫০ পিএম
লৌহজংয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৬১ টি ও লৌহজং উপজেলায় মোট ১০টি ইউনিয়নের জন্য ৯১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং

সর্বশেষ সংশোধিত বিধি অনুসরণ করে সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সারসংক্ষেপের তথ্য অনুযায়ী, লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৬১ টি ভোট কেন্দ্র তালিকা ভুক্ত করা হয়েছে।  এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য স্থায়ী ৩৮২টি ও অস্থায়ী ২০টি মোট ৪০২টি ভোটকক্ষ রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৯১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।  এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য স্থায়ী ৩৯৩টি ও অস্থায়ী ৬০টি মোট ৪৫৩টি ভোটকক্ষ রাখা হয়েছে।

লৌহজং উপজেলায় ভোটার সংখ্যা পুরুষ ৯১,০২৬ জন ও মহিলা ৮৬,৭৯৫ জন মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৮২১ জন। প্রকাশিত তালিকায় লৌহজং উপজেলার ইউনিয়নগুলো হলো-মেদিনীমণ্ডল, কুমারভোগ, হলদিয়া, কনকসার, লৌহজং-তেউটিয়া, বেজগাঁও, বৌলতলী, খিদিরপাড়া, গাঁওদিয়া ও কলমা। এ উপজেলার কোনো পৌরসভা নেই বলেও তালিকায় উল্লেখ রয়েছে।

তথ্য অনুযায়ী, ১০টি ইউনিয়নজুড়ে ভোটকেন্দ্র স্থাপনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে। কেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারণের ফলে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির একটি কাঠামোও স্পষ্ট হয়েছে। জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনের অংশ হিসেবে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের এ তালিকা প্রকাশের ফলে লৌহজং  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র সম্পর্কে প্রাথমিকভাবে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। তবে নির্বাচনের তফসিল ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চূড়ান্তভাবে কার্যকর হবে। লৌহজং উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ আনজুমান আরা খাতুন জানান, নির্বাচন কমিশনের এ তালিকা প্রকাশের ফলে লৌহজং  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র সম্পর্কে প্রাথমিকভাবে স্পষ্ট ধারণা পাওয়া গেলেও নির্বাচনের তফসিল ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চূড়ান্তভাবে কার্যকর হবে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করা হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় জনবল এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে