কলমাকান্দায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৪ পিএম
কলমাকান্দায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুস্মরণ ও সমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সার্বজনীন জন্মাষ্টমী পূজা উদযাপন কমিটির নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর ) সকালে উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী জগনাথ জিউর মন্দির কমিটির আয়োজনে এ উৎসব পালিত হয়।

শ্রী শ্রী জগনাথ জিউর মন্দিরে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত শত শত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিন শেষে শ্রী শ্রী জিউর মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী পূঁজা উদযাপন কমিটির সভাপতি হীরালাল সাহা, শুভ্রত দাস, পূঁজা উদ্যাপন কমিটির কোষাধক্ষ, সাধারন সম্পাদক উত্তম কুমার সরকারসহ অনেকেই। নেতারা শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোকপাত করেন এবং  সন্ধ্যায় মন্দিরে লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরন করা হবে বলে জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে সম্প্রীতি ও মানবকল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠা। যুগে যুগে ধর্মপ্রচারকগণ মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। শ্রী কৃষ্ণ পাপীদের দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও মানবসমাজের ওপর গভীর প্রভাব বিস্তার করছে। সমাজ থেকে অন্যায় ও পাপ দুর করে সনাতন ধর্ম্মালম্বীদের শ্রী কৃষ্ণের আলোকে জীবন গঠনের আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে