পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মদন মোহন জিউড় আখড়াবাড়ির উদ্যোগে আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সকল শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে মদন মোহন জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, পূজা ফ্রন্টের সভাপতি কিরণ চন্দ্র হালদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দুলাল শীল ধলু, মদন মোহন জিউড় আখড়াবাড়ি কমিটির সভাপতি শংকর লাল বসু, সাধারণ সম্পাদক বাদল হালদার, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, কোষাধ্যক্ষ পলাশ সাহা এবং সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।