সমাজকল্যাণমন্ত্রী

ধর্মীয়-রাজনৈতিক ভেদাভেদ নয়, বৈষম্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে মেনে নেবে না সরকার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫০ পিএম
ধর্মীয়-রাজনৈতিক ভেদাভেদ নয়, বৈষম্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে মেনে নেবে না সরকার

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার সকালে দিনাজপুরের বিরামপুর পূজা উদযাপন কমিটির উদ্যোগে বারোয়ারী মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। কোনো অবস্থাতেই ধর্মীয় ভেদাভেদ অথবা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা মেনে নেবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকব এবং বাংলাদেশের কল্যাণে সবাই একসাথে কাজ করব। এসময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিংক:ডা.এজেডএম জাহিদ হোসেন,সমাজকল্যানমন্ত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে