পাবনার ঈশ্বরদীতে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম নেফাউর রহমান রাজু স্মৃতি ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মশিউর রহমান মজনু সভাপতিত্বে এবং শিক্ষক রেজাউর রহমান পাপ্পু ও মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও সহ সভাপতি খাদিজা আক্তার নিপা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল, ছাত্রনেতা ইসমাঈল হোসেন মোহনসহ অন্যরা। অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাহাপুর ইউনিয়নের ২৫ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।