বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে: মনোজ কুমার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে: মনোজ কুমার

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ভারতের দুই দেশের জনগণের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটিকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। আজ রোববার (৬ সেপ্টম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এর আগে তিনি সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডাক বাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল সহ বন্দরের ব্যবসায়ীরা।

আপনার জেলার সংবাদ পড়তে