গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আতিকুর

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আতিকুর

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও ডেন্টিস্ট আতিকুর রহমান তালুকদার আতিক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে..গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে উপজেলার মাত্রাই, শালগুন, সমশিরা, কাটাহার-সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সঙ্গে বিএনপি এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব মো.আব্দুল বারী এমপি'র বিভিন্ন উন্নয়নমুগী কাজ তুলে ধরনে।

জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থ আতিক স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানে আতিক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন,আমি আপনাদের সন্তান। আমার বাবা মরহুম আতাউর রহমান তালুকদার খসরু বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে আপনাদের সুখে-দুখে, বিপদে-আপদে সব সময় ছিলেন। তিনি মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। আপনারা জানেন তিনি বিএনপির এক নিষ্ঠা নেতা ও প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপি'র ভক্ত ছিলেন। তিনি পদে থাকা অবস্থা মারা যান। আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারব।

আতিক আরও বলেন, মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি'র নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে