নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনাসভার আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। শহরের উপকন্ঠে বক্তারপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বেলা ১১টায় এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা চাকলা হাটখোলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি’র জন্য সাক্ষরতা শীর্ষক।
আলোচ্য বিষযের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আয়েশা সিদ্দিকা, সরকারী কলেজের ইংরাজী বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসন এবং নওগাঁ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক ছানাউল হাবিব। আলোচকবৃন্দ বলেন বাংলাদেশের দেশীয় বাস্তবতার আলোকে সাক্ষরতার হার বা পরিসংখ্যান নয়, স্বাক্ষরতা কিভাবে মানুষকে দক্ষ, পরিবেশ সচেতন, কর্মক্ষম ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সেটিই মুল কথা।