দাকোপে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা অফিস দাকোপ এই আয়োজন করে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার দিপ্পল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্ল্যাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মৌসুমী আকতার, সমীর কুমার দাস, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, এবং দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির। সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু।