হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে রংপুর কমিশনারের মতবিনিময়

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে রংপুর কমিশনারের মতবিনিময়

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হিলি স্থলবন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এর আগে অনুষ্ঠানে আগত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। 

এ সময়  হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান,  সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি শাখাওয়াত  হোসেন শিল্পী  সহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে