বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম
বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু

বরিশালের উজিরপুরে বিদুৎপৃষ্ট হয়ে এক যুবদল নেতার বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শিকাপুর ইউনিয়ন যুবদলের সদস্য শিহাব বিশ্বাসের বাবা পূর্ব জয়শ্রী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নিজ বাড়ির পাশের একটি কাঠাল গাছ থেকে পাতা কাটার জন্য গাছে ওঠেন। ওই গাছের উপরে বিদুৎ তার থাকায় তিনি বিদুৎপৃষ্ট হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে