জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। তাই নারীদের গৃহস্থলির কাজে আবদ্ধ রাখলে দেশের উন্নয়ন হবে না। তাদের জনসম্পদের রুপান্তর করতে হবে। নারীদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক কর্মকান্ডে যুক্ত করতে হবে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। নারীদের এগিয়ে নিতে মহিলা দলের তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাহলে নারীরা সাহস নিয়ে তাদের অধিকার নিশ্চিতে কাজ করতে পারবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষা, চাকুরী ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীদের সাথে নিয়েই দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকা’র আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।