রাজশাহীর তানোর উপজেলা কমিউনিটি পুলিশিং ও তানোর থানা পুলিশের আয়োজনে প্রথম বারের মত দিনব্যাপি আন্ত ইউনিয়ন কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণ কারী ৫ টি দলের মধ্যে কামারগাঁ ও তানোর পৌর সভার মধ্যে ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়নকে ৩ পয়েন্টে পরাজিত করে চাম্পিয়ান হয়েছে তানোর পৌর সভা।
বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার মোট ৫ টি দল অংশ গ্রহন করেন। উক্ত টুর্নমেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান।
তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর সভায জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুর রহমান, তালন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামাল উদ্দীন, বাধাইড় ইউনিয়ন কৃষক দলের নেতা গোলাম রাব্বানী, তানোর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ করিম, ক্রীড়া উনুরাগী আয়নুল হক, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ প্রমুখ।
কাবাডি খেলা পরিচালনা করেন তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক আব্দুল বারি, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার বিপিএড শিক্ষক সোহরাব হোসেন, আনোয়ার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক ও ক্রীড়া উনুরাগী এম রায়হান আলী। এসময় প্রতিটি দলের ম্যানেজার ও ক্রীড়া উনুরাগী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, তানোর উপজেলাকে মুক্ত করতে এবং যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার বিকল্প নেই। এই ভাবনা থেকেই ঐতিহ্য বাহী গ্রাম বাংলার জনপ্রিয় এই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। মাদক থেকে দুরে থাকতে খেলা ধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখতে নিয়মিত ভাবে এধরনের খেলা ধুলায় সম্পৃক্ত করতে হবে বলেও জানান তিনি।