পুরান বাজারের ঐতিহ্যবাহী মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল খেলায় মাঠ কাঁপিয়েছে খানের বাড়ী একাদশ ক্রীড়া চক্র এবং মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র।
অদ্য ১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় পুরান বাজার নিতাইগঞ্জে পুরাতন পুলিশ ফাড়ির মাঠে জমকালো আয়োজনে এই প্রীতিফুটবল ম্যাচ আয়োজিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী টিম খান বাড়ী একাদশ ও রানার্স-আপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ উপস্থিত অতিথিবন্দ। এ সময় প্রধান অতিথি তানিয়া ইশতিয়াক খান বলেন, "তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র যে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।" তিনি আগামীতেও এমন মহৎ উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রীতি ফুটবল ম্যাচটির মূল আয়োজক মারুফ সরদার-সহ এলাকার গণ্যমান্য সুধীজন ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।