ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩০ পিএম
ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর তিস্তা নদীেত ভেসে উঠলো যুবকের গলিত লাশ। 

জানা যায়  আরমান ইসলাম (২২) নামের এক যুবক বুধবার (৯ সেপ্টেম্বর)বিকেলের দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দিন আরমান কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে প্রবল পানির স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দিনব্যাপী খোজাখুজি শেষে না পেয়ে খোজাখুজি বন্ধ করেন। নিখোঁজের তিনদিন পর শুক্রবার বিকেলর দিকে স্থানীয় লোকজন আরমান হোসেনের লাশ তিস্তা নদীর ভাটিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম সংবাদকর্মীকে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে