শ্রীমঙ্গলে নজরকাড়া বাগান বিলাসের সৌন্দর্য

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১২ পিএম
শ্রীমঙ্গলে নজরকাড়া বাগান বিলাসের সৌন্দর্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকায় একটি বাড়ির বাগানে ফুটে থাকা দৃষ্টিনন্দন বাগান বিলাস (বোগেনভিলিয়া) নজর কেড়েছে পথচারীদের। উজ্জ্বল গোলাপি রঙের অসংখ্য ফুলে গাছটি যেন সাজিয়েছে প্রকৃতির আপন রঙে। শনিবার দুপুরে কলেজ রোডের বাসিন্দা মিজানুর রহমান আলমের বাসার বাগান থেকে এই মনোমুগ্ধকর বাগান বিলাসের ছবি তোলা হয়। বোগেনভিলিয়া বা বাগান বিলাস (ইড়ঁমধরহারষষবধ ংঢ়.) ঘুপঃধমরহধপবধব পরিবারের অন্তর্ভুক্ত কাঁটাযুক্ত, রঙিন ও জনপ্রিয় আলংকারিক লতা, ঝোপ কিংবা ছোট গাছ। এর বাহারি রঙের পুষ্পবিন্যাস বাড়ির আঙিনা, বাগান ও সড়কের সৌন্দর্য বাড়িয়ে তোলে।
ছবিতে দেখা যায়, একটি গাছের ডালে গুচ্ছ গুচ্ছ উজ্জ্বল গোলাপি বাগান বিলাস ফুটে রয়েছে। সবুজ পাতার মাঝে এমন আকর্ষণীয় রঙের ফুল প্রকৃতিপ্রেমীদের সহজেই মুগ্ধ করে। শ্রীমঙ্গলের সবুজ প্রকৃতির সঙ্গে বাগান বিলাসের এই রঙিন উপস্থিতি শহরের সৌন্দর্যেও যোগ করেছে ভিন্ন মাত্রা।

আপনার জেলার সংবাদ পড়তে