মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম
মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়

নওগাঁর মান্দায় ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক শামশুল করিম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিল ব্যবস্থাপনা কমিটির স্থানীয় সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজনেরা অংশগ্রহণ করেন।
সভায় জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়গুলোতে মৎস্যসম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, পোনা মাছ সংরক্ষণ এবং স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে