মুলাদীতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৮ পিএম
মুলাদীতে ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে ১৬৫টি ইয়াবাসহ ৪ মাদক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩ জন এবং রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তেরচর এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সিনেমা হল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ষোলঘর গ্রামের সুলতান খানের ছেলে মো. আমিনুল খান (৩৫), একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে আব্দুস সালাম খান (৪৮) এবং মুলাদী পৌরসভার পশ্চিম চরপত্তনীভাঙ্গা গ্রামের দেলোয়ার দর্জির ছেলে সজল দর্জি (২৮) আটক করা হয়। এসময় তাদের ৩জনের কাছ থেকে ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।   

অন্যদিকে, পৌর এলাকার পৃথক এক অভিযানে ৫ টি ইয়াবাসহ আরও ১ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন- মুলাদী পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকার সালাম পাঠানের ছেলে ইউসুফ পাঠান (২০)। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রজু করা হয়েছে। আজ রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে