কয়রায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের জমির সানার পুত্র হোসেন আলী সানা। তিনি জানান, সম্প্রতি খুলনার সংবাদ নামের একটি অনলাইন পোর্টালে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জমি দখলে বাধা প্রদান করলে রাবেয়া নামের এক নারীকে মারপিট করে জখম করা হয়েছে। আর এই মারপিট করে ভান্ডারপোল গ্রামের রুহুল আমিন সরদার, হোসেন আলী সানা সহ আরও অনেকেই। সংবাদটি আদৌও সত্য নয়। এ ছাড়া ঐ নারীর কানের দুল ছিড়ে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। এটি ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। উক্ত বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করা হচ্ছে। ঐ সংবাদে আরও যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের প্রতিপক্ষরা মিথ্যা তথ্য প্রদান করে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশেন করেছে। হোসেন আলী সানা তাদের বিরুদ্ধে মিথ্যা এই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।