ভালুকা উপজেলার ভাটগাঁও গ্রামে ডাক্তার এম,আমানউল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা লিয়াকত আলী শেকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারধর করার অভিযোগ করেছে প্রধান শিক্ষক। ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কামাল হোসেন মারধরে বাধা দিলে তাকেও মারধর করা হয়। মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মানববন্ধন করে।
প্রধান শিক্ষক লিয়াকত আলী শেক জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে চাঁদার টাকার জন্য ৫-৬ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীর তার উপর হামলা চালিয়ে মারধর ও জামা কাপড় ছিড়ে ফেলে। এঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীরা সকলেই বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী।